মাথাভাঙ্গায় বিজেপি ছেড়ে তৃণমূলে 60 পরিবারের যোগ - The News Lion

মাথাভাঙ্গায় বিজেপি ছেড়ে তৃণমূলে 60 পরিবারের যোগ

 


দি নিউজ লায়ন;  কলকাতায় যখন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি তৃণমূলে যোগ দিচ্ছেন ঠিক তখন আলিপুরদুয়ারের প্রায় পাশের জেলা কোচবিহারে ভাজপায় ভাঙ্গন। সোমবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের লতাপাতা অঞ্চলের 60 টি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দিল। গত বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে বিজেপির হয়ে কাজ করেছিল। 


 তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগদান করেন কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান তথা রাজ‍্যর প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের নেতৃত্বে।  বিনয় বাবু বলেন, এই পরিবারগুলি একসময় তৃণমূল কংগ্রেসের সাথী ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের সময় মিথ্যা প্ররোচনায় তারা পা দিয়ে ফেলেছিল। আজ তারা পুনরায় তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে চেয়ে আবেদন জানান। তাই তাদের আবার দলে ফিরিয়ে নেওয়া হলো। 


এই নিয়ে পাঁচ দফায় মাথাভাঙ্গা প্রায় 8000 বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি করেন বিনয় বাবু। তৃণমূল নেতৃত্বের আরও দাবি যোগদানের এই সবে শুরু। আরো কয়েক হাজার বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগদান এর জন্য আর্জি জানিয়ে রেখেছেন। তাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে এ ব্যাপারে জেলা নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কোচবিহার জেলায় বিজেপির পতাকা ধরার লোক থাকবে না আগামী দিনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.